জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না কামরুজ্জামান জাপানের
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান জাপান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুজ্জামান জাপানের বন্ধু জাহাঙ্গীর আলম। স্বেচ্ছাসেবকদল সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বদনপুর নিয়ে যাওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়,পারন্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় জানাজা শুক্রবার সকাল দশটায় বদনপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
এর আগে বেলা ১১ টায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’