ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হলিউড সিনেমা প্রযোজনায় দীপিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ২:৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিপিকা পাডুকোন আবারও হলিউডে পাড়ি জমাচ্ছেন। অভিনয় করতে যাচ্ছেন একটি রোম্যান্টিক কমেডি ছবিতে। ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। তাদের পাশাপাশি এতে সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন বলিউডের এই ‘মাস্তানি’।

এরমধ্যে দিয়ে হলিউডে প্রযোজক হিসেবে হাতেখড়ি হতে যাচ্ছে দীপিকার। দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে। শুধু প্রযোজনা নয়, এই ছবিতে অভিনয়ও করবেন এই নায়িকা।

দীপিকা জানিয়েছেন, বিশ্বজুড়ে সকলের কাছে ভালো এবং অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি তার প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি। একই ভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

২০২০ সালে ‘ছপক’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন দীপিকা। হলিউডের ছবি ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণের কথাও ঘোষণা করে ফেলেছেন তিনি। রবার্ট ডি নিরো যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অ্যান হ্যাথওয়ে অভিনীত চরিত্রে থাকবেন দীপিকা।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ