ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ছেলের নাম জানালেন শ্রেয়া ঘোষাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:১৩

জন্মের ১৩ দিনের মাথায় ছেলের সঙ্গে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। জানালেন নিজের পরিবারের খুদে সদস্যের নামও। বুধবার ছেলে এবং স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি – দেবায়ন মুখোপাধ্যায়। ২২ মে এসেছে এবং আমাদের জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। জন্মের সময় প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে, এমন ভালবাসায় যা শুধু একজন কিংবা বাবাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।’

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বাঙালি রীতি মেনে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তার আগে ১০ বছর চুটিয়ে প্রেম করেছেন দু’জনে। তথ্যপ্রযুক্তি সংস্থায় নাম রয়েছে শিলাদিত্যর। কটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা তিনি। চলতি বছরের মার্চ মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান শ্রেয়া। অতিমারী পরিস্থিতির জন্য গর্ভাবস্থার বেশিরভাগ সময় বাড়িতেই কাটিয়েছেন জনপ্রিয় গায়িকা। এমনকি সাধও ভারচুয়াল মাধ্যমেই সেরেছিলেন তিনি। যাতে অনলাইনে যোগ দিয়ে কৌশিকী চক্রবর্তী, সায়ামি খেরের মতো তারকারা।

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে