এই সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, ফ্যাসিবাদের বিচারের উদ্যেগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি। মিডিয়ার মধ্যে অনেকেই কোনো সাফল্য দেখতে পান না। সব কিছু এক সঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার।
বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনো কোনো মিডিয়া সেটিকে আবার প্রোমোট করছে, এটা বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি, সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’