প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে সমাবেশ হবে : তারেক রহমান
নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ৩ মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
তারেক রহমান বলেন, আগামীকাল রোববার (১০ নভেম্বর) থেকে তিন মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল প্রতিবারই আমরা কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। কৃষিক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। খালেদা জিয়ার সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ছিল। জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র যে থেমে নেই এটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সতর্ক করতে হবে।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’