ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতকড়া না পারানোর অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১১:২৮

মামলার শুনানির সময় এজলাসে দাড়িয়ে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিচারককে উদ্দেশ্য করে বলেছেন, আমার বাবা এমপি ছিলেন, আমিও কয়েকবারের এমপি। আমাকে হাতকড়া না পরানোর অনুরোধ। দয়া করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতে হাতকড়া পরাবেন না।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জনকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে এজলাসে দাড়িয়ে এমন অনুরোধ করেন শাহজাহান খান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন। শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত। এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

T.A.S / T.A.S

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রিজভী