ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চীন সফরে ইন্দোনেশিয়ার নয়া প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১১:৩৫

ইন্দোনেশিয়ার নতুন নেতা রোববার চীনের রাজধানীর একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়ে ১০ বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি চীনের সঙ্গে সংঘাতের বদলে সহযোগিতার আহ্বান জানান।

প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো এই সম্মেলনে জানান, চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং সভ্যতার শক্তিতেও বলিয়ান হচ্ছে এবং চীনের এই যাত্রায় তার দেশও অংশীদার হতে চায়।

তিনি বলেন, আমাদেরকে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে প্রকাশ পায়, এই আধুনিক যুগে সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই শান্তি ও প্রগতির পথ খুলে দেয়।  

তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণের পর সুবিয়ান্তো তার প্রথম বিদেশ সফরের প্রথম গন্তব্য ছেড়ে এবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকার চীনের উত্থানের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।

এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ও জি২০ সম্মেলনে যোগ দিতে যথাক্রমে পেরু ও ব্রাজিলে যাবেন। 

তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে একমত হয়েছেন।

রাজনীতি, অর্থনীতি, নৌ ও দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তাকে দুই দেশের সহযোগিতার পঞ্চম স্তম্ভের মর্যাদায় উন্নীত করেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে জানা গেছে, ২০২৫ সালে প্রথম বারের মতো এই দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা একইসঙ্গে বৈঠকে অংশ নেবেন।

সুবিয়ান্তো বলেন, ইন্দোনেশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং আমরা পৃথিবীর সব বড় বড় ক্ষমতাধর দেশের প্রতি সম্মান জানিয়েছি।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ