ভিন্ন স্বাদে লোভনীয় ইলিশ পাতুরি
ইলিশ পাতুরি খেতে কে না পছন্দ করে! ইলিশ মাছের মধ্যে সবচেয়ে সহজ আর মজার একটি আইটেম এটি।এটি স্বাদে ভরপুর একটি রেসিপি। আপনি চাইলেই কম উপকরনে এবং কম সময়ে এটি বানিয়ে নিতে পারবেন।
চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয উপকরণ
১. ইলিশ মাছ ৮ পিস
২. পিয়াজবাটা ৪ চা চামচ
৩. সরিষা বাটা ৩ টে চামচ
৪. হলুদগুঁড়া ২ চা চামচ
৫. মরিচ গুঁড়া ২ চা চামচ
৬. কাচামরিচ ৫ টি
৭. লবণ স্বাদমতো
৮. সরিষার তেল পরিমাণ মতো
৯. কলাপাতা/কুমড়োপাতা/লাউপাতা/পুঁইপাতা যে কোনটা
প্রস্তুত প্রণালিঃ প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।পাতা ব্যাতিত সব উপকরণ মাছের সাথে ভাল করে মেখে মেরিনেট করুন ২০ মিনিট। এরপর একটা করে মাছের টুকরোর সাথে ১ টা মরিচ ও মসলা পাতায় নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিন। দরকার হলে একের অধিক পাতা ব্যবহার করুন যেন কোন মসলা পাতার বাইরে বের হয়ে না আসে। তারপর এই পাতায় মুড়ানো মাছ তেলে দিয়ে ঢেকে এপাশ ওপাশ ৪-৬ মিনিট করে ভেজে নিন। এভাবেই মজার ইলিশ পাতুরি তৈরি করা হয়।এরপর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?