জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প
রিপাবলিকান প্রতিনিধি মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানে এমন দুটি সূত্র সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল গার্ডে কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন ওয়াল্টজ। বারবার যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা অত্যন্ত ক্ষমতাধর, যা নির্ধারণে সেনেটের অনুমোদন প্রয়োজন হয় না।
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেন প্রশাসনের নিন্দা জানিয়ে, ওয়াল্টজ ট্রাম্পের পররাষ্ট্র নীতির প্রশংসা করেছিলেন।
ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ওয়াল্টজের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ড এবং রবার্ট গেটসের জন্য প্রতিরক্ষানীতি পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত হন। তিনি সামরিক রসদ তদারকির হাউজ আর্মড সার্ভিসেস উপকমিটির চেয়ারম্যান এবং গোপনীয়তা বিষয়ক নির্বাচিত কমিটিতেও রয়েছেন।
রিপাবলিকানদের চীন টাস্ক ফোর্সেও ওয়াল্টজ রয়েছেন। তবে ইউক্রেন ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন