মরিশাসের নির্বাচনে পার্লামেন্টের সব আসনে জিতল বিরোধীরা
জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের বিরোধী জোট। দেশটির পার্লামেন্টের সব আসন দখল করে বর্তমান সরকারকে বড় ধরনের ধাক্কা দিল তারা।
স্থানীয় সময় সোমবার (১২ নভেম্বর) সারা দেশে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রকাশিত ফলাফল অনুসারে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথের নেতৃত্বাধীন শাসক জোট ৬২টি আসনের কোনোটিতেই জয় পায়নি।
সব ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়ে জগনৌথ জানিয়েছিলেন, তার 'সংগ্রামী সমাজতান্ত্রিক আন্দোলন' জোট বিশাল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এটা স্পষ্ট হয়ে গেছে- দেশের ২১টি আসনের সবকটিতেই বিরোধীরা জয়ী হচ্ছে।
'অ্যালায়েন্স ফর চেঞ্জ' জোটের জয়ের ফলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নবীন রামগুলামের প্রত্যাবর্তন ঘটবে। তিনি এর আগেও ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এবং পুনরায় ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৭ সাল থেকে ক্ষমতায় থাকা জুগনাথ ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে আরও পাঁচ বছরের মেয়াদ চাইছিলেন। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের রেকর্ডিং অনলাইনে ফাঁস হওয়ার পরে তার সরকার দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন