ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চীন রাশিয়ার মধ্যে কৌশলগত নিরাপত্তা সংলাপ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১২:৪৩

চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা সংলাপের ১৯তম দফা আলোচনা গত মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর আলোচনায় যৌথ-সভাপতিত্ব করেন।

দু’পক্ষ সাধারণ উদ্বেগের প্রধান নিরাপত্তা বিষয়গুলোতে ব্যাপক এবং গভীরভাবে মতবিনিময় করেছে, নতুন ঐক্যমতে পৌঁছেছে এবং কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি করেছে। উভয়পক্ষই সমন্বয় জোরদার করতে, চীন-রাশিয়া সম্পর্ক বজায় রাখতে এবং দুই দেশের সার্বিক উন্নয়ন ও পুনরুজ্জীবন এবং যৌথভাবে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নীত করতে সম্মত হয়েছে।

ওয়াং ই জোর দিয়ে বলেছেন যে, রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব হল সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা এবং চীন-রাশিয়া সম্পর্কের উচ্চমানের উন্নয়নের জন্য মৌলিক নিশ্চয়তা। চীন-রাশিয়ার কৌশলগত নিরাপত্তা পরামর্শ প্রক্রিয়া অবশ্যই দুই রাষ্ট্রপ্রধানের দ্বারা উপনীত ঐকমত্যের বাস্তবায়নের উপর ভিত্তি করে হওয়া উচিত, উভয়পক্ষের নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ জড়িত কৌশলগত ও সামগ্রিক বিষয়ে সমন্বয় জোরদার করা উচিত, কৌশলগত পারস্পরিক আস্থার স্তরকে ক্রমাগত উন্নত করা উচিত এবং কৌশলগত সহযোগিতার অর্থকে সমৃদ্ধ করা উচিত। আন্তর্জাতিক পরিস্থিতি যত জটিল এবং বাহ্যিক চ্যালেঞ্জ যত বেশি হোক না কেন, চীন ও রাশিয়াকে অবশ্যই অভিন্ন স্বার্থ রক্ষায় ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে।

শোইগু বলেন, একটি অস্থিতিশীল বিশ্বের মুখে রাশিয়া ও চীনের যোগাযোগ ও আদান-প্রদান বজায় রাখার গুরুত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া চীনের সাথে দুই রাষ্ট্রপ্রধানের উপনীত ঐকমত্য বাস্তবায়নে, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, জাতিসংঘের মতো বহুপাক্ষিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করা সার্বিকভাবে রাশিয়া-চীন সম্পর্ককে উন্নীত করতে ইচ্ছুক। 

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ