ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১২:৫৮

ফ্রান্সের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতি তাদের আলোচনায় স্থান পায়। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) নিজ দেশে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশের হতাশা প্রকাশ করে সংকটের দ্রুত সমাধানের ওপর জোর দেন।

তিনি মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।বিশেষ দূত লেচারভি রোহিঙ্গা জনগণের প্রতি বাংলাদেশের চলমান মানবিক সহায়তার জন্য ফ্রান্সের প্রশংসা ব্যক্ত করেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সীমান্তজুড়ে, বিশেষ করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলার গুরুত্বের ওপর জোর দেন, মিয়ানমারে রাজনৈতিক সংলাপ এবং এই ধরনের সংলাপে রোহিঙ্গা ইস্যুকে অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেন।

বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের জটিলতা, মিয়ানমারে সশস্ত্র সংঘাত, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে।

এমএসএম / এমএসএম

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা