ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মায়ের জীবন বাঁচিয়ে সরকারি স্বীকৃতি পেল ৮ বছরের শিশু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১২:১

সারা আবদুল্লাহ রশিদ। বয়স মাত্র ৮ বছর। এই বয়সেই মায়ের জীবন বাঁচানোর মতো একটি মহৎ কাজ করেছে সে। মায়ের অসুস্থতায় অসাধারণ সাহস ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করে এক ‘নায়কের’ ভূমিকায় আবির্ভূত হয় সারা।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বাসিন্দা সারা। তার বাবা দেশটির দক্ষিণ সীমান্তে কর্মরত। এই অবস্থায় এক রাতে হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাকে চেতনাহীন অবস্থায় দেখে প্রথমে শিশুটি ঘাবড়ে যায়।

এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে অ্যাম্বুলেন্স কল করে। শুধু তাই নয়, কল করে মায়ের অবস্থার কথা বর্ণনা করে নিজেদের বাড়িতে পৌঁছানোর ঠিকানাও দেয় সে।

অ্যাম্বুলেন্স এসে সারার মাকে চেতনাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সারার মা সুস্থ হওয়ার পর মেয়ের ভূমিকা বুঝতে পারেন। তিনি বলেন, যখন তিনি বুঝতে পারছেন তার মেয়ে তার জন্য সব কিছু করেছে সেই মুহূর্ত থেকে মেয়ের জন্য তার গর্ব হচ্ছে।

এত অল্প বয়সে সারার দ্রুত পদক্ষেপগুলো সরকারেরও নজর এড়ায়নি। শেষ পর্যন্ত সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল সারাকে দেশটির সর্বকনিষ্ঠ প্যারামেডিকের স্বীকৃতি দিয়েছেন।

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু