শেখ হাসিনার বিবৃতি নিয়ে ভারতকে বাংলাদেশের অসন্তোষ
দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছে না, অন্তর্বর্তী সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে অসন্তোষ জানানো হয়েছে।
তৌফিক হাসান বলেন, ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন সেখানে বসে বক্তব্য বা বিবৃতি না দিতে পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ বলেও জানান তিনি।
জরুরি প্রয়োজনে ভারত ভিসা না দিয়ে যে জটিলতা তৈরি করছে তা সমাধানে সরকার কাজ করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ চলছে তবে ভারতীয় হাইকমিশন লোকবল সংকটের কারণ দেখিয়েছেন।
তবে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র তৌফিক হাসান।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন।
এদিকে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলাসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের কমপক্ষে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
T.A.S / T.A.S
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বাংলাদেশ
ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১
ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর