নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: মির্জা ফখরুল
যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, ওই ৩১ দফার সঙ্গে মিলে যাবে নতুন প্রস্তাব।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।
তিনি বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়। নতুন যে প্রস্তাব দেওয়া হবে, এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কেননা, এটা জাতিকে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই করা হয়েছে।
T.A.S / T.A.S
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি