ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৪ দুপুর ১২:৩২

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা থেকে শুরু করে লেবানন, ইরান এমনকি সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাতে সানা নিউজ এজেন্সি জানিয়েছে, মাজেহ ও কুদসা এলাকায় আবাসিক ভবনে এ হামলা হয়েছে। এলাকাটি রাজধানী থেকে পশ্চিমাঞ্চলে অবস্থিত।

ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নিশানায় হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর এ হামলা আরও বহুগুণ বেড়েছে। সিরিয়ার মাজেহ এলাকার সুউচ্চ ভবনগুলোকে অতীতে কর্তৃপক্ষ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের আবাসন হিসেবে ব্যবহার করে আসছে।

এলাকাটিতে থেকে সাম্প্রতিক হামলায় পালিয়ে যাওয়া বাসিন্দারা জানান, সিরিয়ার মাজেহ এলাকাটিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ও ইরানের বিল্পবী গার্ড বাহিনীর ঘাঁটি হিসেবে ধরা হয়। এলাকাটিতে ইসরায়েলি হামলায় এসব গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, উত্তর লেবাননের সীমান্তের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার হোমসের দক্ষিণ-পশ্চিমে কুসায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধসে গেছে।

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু