অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া
ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আর গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে রাশিয়া। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এনিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম শনিবার ভোর থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে দেশের ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডার পরিপূর্ণ আছে দাবি করেছেন তিনি।
চ্যান্সেলর কার্ল নেহামার শুক্রবার বলেন, গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করার নোটিশটি দীর্ঘ প্রত্যাশিত ছিল এবং অস্ট্রিয়াও প্রস্তুতি নিয়েছে। অস্ট্রিয়ার বিকল্প জ্বালানি সরবরাহের নিরাপদ ব্যবস্থা আছে এবং এই শীতে কেউ হিমায়িত হবে না, কোনো বাড়ি ঠান্ডা হবে না।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এর আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই দৃশ্যপট বদলে গেছে।
চলতি বছরে অস্ট্রিয়ার ওএমভি ও গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তিগত বিরোধের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এরপরেই অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালো রাশিয়া।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন