ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তেলক্ষেত্রের সিইও ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১১:৩৯

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে রাইট। শনিবার (১৬ নভেম্বর) নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানিমন্ত্রী নির্বাচিত করেন।

লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের বিরোধিতায় পাশে থাকবেন ক্রিস। তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গে তুলনা করেছেন তিনি।

নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যেও নেই।’

ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই; বরং তিনি দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপকভাবে লেখালেখি করেছেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ