ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বাড়িঘর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:৪৩

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে রোববার (১৭ নভেম্বর) বেশ কয়েকটি দাবানল শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। 

বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে।

ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য এবং কৃষির ক্ষতি হয়েছে। 

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ