ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মাহমুদ রবির কথায় ছলনার সাথে ভাব করলেন অপু আমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ রাত ১২:৩

অপু আমান বাংলা সঙ্গীতের এক উদিয়মান সংগীতশিল্পী। মান্না দের গান গেয়ে ইতোমধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী অপু আমান। বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিশেষ অনুরোধে মান্না দে ও সুবীর নন্দীর গান গেয়ে সাড়া ফেলেছেন তিনি। পার্থ বড়ুয়ার সংঙ্গীত আয়োজনে সেলন মিউজিকে মান্না দের বেশ কয়েকটি গান গেয়ে সংগীত অঙ্গনে নতুন রুপে নাম লিখিয়েছেন এই প্রতিভাবান তরুন শিল্পী।

সম্প্রতি মিলন মাহমুদ রবির কথায় আশরাফ বাবুর সুর ও সংগীতে অপু আমান গাইলেন ‘ছলনার সাথে ভাব করে’ শিরোনামের একটি গান।

গানটির রেকডিং শেষে অপু বলেন, “একটা ভিন্ন রকম বিরহ প্রেমের গান গেয়েছি। গানের কথায় আধুনিকতার ছোঁয়া পুরাটাই। কম্পোজিশন ও ভালো লেগেছে। গানটি শ্রোতাদের অবশ্যই মন কাড়বে। সবার মুখে মুখে থাকবে বলে আশা করছি। এর বড় একটা কারণ, গানটিতে সুর ও সংঙ্গীতায়োজন করেছেন অডিও অঙ্গনের যুবরাজ সবার প্রিয় গীতিকার ও সুরকার আশরাফ বাবু ভাই। ‘শ্রাবণের মেঘ গুলি ঝরো হলো আকাশে’ বাবু ভাইয়ের সৃষ্টি করা এমন অনেক গান ছোট বেলা থেকেই শুনে ও গেয়ে বড় হয়েছি। এখনও শ্রোতাদের মুখে মুখে বাবু ভাইয়ের অসংখ্য গান শোনা যায়।’ ’

গানটির বিষয়ে মাহমুদ রবি বলেন, আমার লেখা কয়েকটি গানের কাম্পোজিশন করছেন বাবু ভাই। এর মধ্যে ‘ছলনার সাথে ভাব করে’ গানটি আগে তৈরি করেছেন। রবি আরো জানান, বর্তমান সময়ের সাথে মিল রেখে গানটির কম্পোজিশন হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের রুচির মিশ্রণ ঘটানো হয়েছে। আশা করি গানটি অবশ্যই সবার ভালো লাগবে। শ্রোতাদের ভালোবাসা পেলে আরো অনেক গান উপহার দিতে চেষ্টা করবেন বলে জানান গানটির গীতিকার।

গানটির কথাগুলো ভালো। প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা। গানটি শুনে দর্শকদের ভালো লাগবে বলে জানান, গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তিনি বলেন, এ গানের মধ্য দিয়ে মাহমুদ রবির শুভ সূচনা হোক।

গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আল মাসুম সবুজ, ভিডিও সম্পাদনায় ইসমাইল ইমন। মডেল হয়েছেন লাবন্য নিধি। খুব শিগগিরি ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘নগর টিভি’তে গানটি দেখতে পাবেন শ্রোতারা।   

এমএসএম / এমএসএম

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের