ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার শি'র
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শনিবার (১৬ নভেম্বর) বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে গতকাল বাইডেনের সঙ্গে শির বৈঠক হয়েছে। দুই নেতার মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, লিমার যে হোটেলে শি অবস্থান করছিলেন, সেখানেই তাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠকটি হয়েছে।
সেখানে শি বাইডেনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকার কথা স্বীকার করেছেন শি।
সেইসঙ্গে তিনি অঙ্গীকার করেছেন, চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত।
অন্যদিকে বৈঠকে বাইডেন বলেছেন, দুই নেতা সবসময় একমত না হলেও নিজেদের মধ্যে ‘অকপট’ ও ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে বাইডেনের সঙ্গে শির এমন বৈঠক হলো।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন