ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

চীন-পেরু সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ব সংস্কৃতির উন্নয়নে অবদান রাখবে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১:৮

চীনের প্রেসিডেন্ট লিমায় আয়োজিত এপেকের ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে অংশগ্রহণ এবং পেরু সফরের সময় গত শুক্রবার, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং পেরুর প্রেসিডেন্ট ভবনের কৌশল প্রচার ও তথ্যসচিব কার্যালয় এবং পেরুর জাতীয় রেডিও ও টেলিভিশন গ্রুপের যৌথ উদ্যোগে চীন-পেরু সংস্কৃতি ও মানবিক বিনিময় অনুষ্ঠান লিমায় অনুষ্ঠিত হয়েছে।

পেরুর প্রেসিডেন্ট দিনা বোরুয়ার্ট ভিডিও ভাষণে বলেছেন, পেরু ও চীন দুটি প্রাচীন সভ্যতার দেশ, উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে, উভয় পক্ষের মধ্যে আদান-প্রদান এবং সহযোগিতা বিশ্বের বহুসংস্কৃতির উন্নয়নে অবদান রাখবে। চীন ও পেরুর মধ্যে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানটি পেরু ও চীনের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি চমৎকার প্রদর্শন এবং দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সর্বশেষ সাক্ষ্য।

চীনের উপ-প্রচারমন্ত্রী এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ‘এল পেরুয়ানো’ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, চীন ও পেরুর মধ্যে গভীর বন্ধুত্বের সংযোগ প্রাচীন সভ্যতার প্রজ্ঞার মধ্যে নিহিত, একে-অপরের ইতিহাসের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এবং তা পারস্পরিক উপকারি সহযোগিতায় গভীরতর হয়েছে।  সর্বাধিক ফর্ম এবং বিস্তৃত কভারেজ-সহ বিশ্বের বৃহত্তম ব্যাপক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসাবে, সিএমজি ৮১টি ভাষায় এবং প্রায় ২০০টি বিদেশি স্টেশনের সুবিধায়, চীন ও পেরুর জনগণের মৈত্রী প্রচার করা, পেরুসহ অন্যান্য ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর কণ্ঠস্বরকে আন্তর্জাতিক জনমতের ক্ষেত্রে বাড়িয়ে তুলতে এবং মানবসভ্যতার বাগানকে আরও রঙিন করতে চায়। 

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু