কাবুল বিমানবন্দর পরিচালনায় কতটুকু সক্ষম তালেবান?
কাবুল বিমানবন্দর থেকে শেষ মার্কিন সেনা চলে যাওয়ার পরেই উল্লাসে ফেটে পড়ে তালেবান। তালেবান কর্মীরা বিমানবন্দরের দখল নিয়ে নিয়েছে। তারা শূন্যে গুলি চালিয়ে আনন্দ প্রকাশ করেছে। তালেবান জানিয়েছে, তারাই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে বিমানবন্দরের প্রযুক্তিগত ও কৌশলগত কাজ কতটা এগিয়ে নিতে পারবে তালেবান?
বিমানবন্দর চালু রাখতে গেলে দুইটি বিষয় চাই। প্রথমত, প্রযুক্তির দিকটা দেখতে পারবেন এবং বিমান চলাচলের ব্যবস্থা করতে পারবেন এমন প্রশিক্ষিত কর্মীদল। দুই, বিমানবন্দরের ভিতরে ও বাইরে সুরক্ষা নিশ্চিত করবেন, এমন প্রশিক্ষিত কর্মীরা। তালেবানের কাছে এর কোনোটাই এই মুহূর্তে নেই। খবর ডয়চে ভেলের
বিমানবন্দর চালু রাখার মতো প্রযুক্তির জ্ঞান ও ব্যবহার জানা দক্ষ প্রশিক্ষিত লোক না থাকায় তালেবান তুরস্ককে বিমানবন্দর চলানোর কাজটা করতে বলেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই প্রস্তাব বিবেচনা করছেন।
এতদিন এই বিমানবন্দর পরিচালনা করেছে মার্কিন ও ন্যাটো বহিনী। তারা বিমানবন্দরের সুরক্ষা দিত। সেই সঙ্গে প্রশিক্ষিত কর্মীরা বিমান চলাচলের দিকটা দেখতেন। তালেবান নিষেধ করা সত্ত্বেও প্রশিক্ষিত আফগান কর্মীরা অধিকাংশই দেশ ছেড়েছেন। তাই কাবুল বিমানবন্দর কীভাবে চলবে, সেই প্রশ্ন উঠেছে।
তালেবান মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, তালেবানই বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব নেবে। তারাই বিমানবন্দরের ভিতর ও বাইরের সুরক্ষা নিশ্চিত করবে।
সংবাদসংস্থা এএফপিকে তালেবান মুখপাত্র বিলাল করিমি বলেছেন, 'আমাদের যোদ্ধা ও বিশেষ বাহিনী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তার জন্য অন্য কারো সাহায্যের দরকার হবে না।'
কিন্তু দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এবং ওয়াশিংটনের উইলসন সেন্টার থিঙ্কট্যাঙ্কের সদস্য কুগেলম্যান বলেছেন, যদি এয়ারলাইন্সগুলিকে ফিরে আসতে হয়, তা হলে বিদেশি নিরাপত্তা কর্মীদের সেখানে থাকা জরুরি। কারণ, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এয়ারলাইন্সের শঙ্কা থাকাটা স্বাভাবিক। বাণিজ্যিক ও যাত্রীবাহী বিমান চলাচলকারী সংস্থা নিরাপত্তার বিষয়টি দেখেই বিমান চালাবে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী ফিনান্সিয়াল এক্সপ্রেসকে জানিয়েছেন, তারা চান, তালেবান বিদেশি সহায়তা গ্রহণ করুক। তারা তালেবানকে বোঝাবার চেষ্টা করছে যে, বিমানবন্দরের নিরাপত্তার অনেকগুলি দিক আছে। সেখানে প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী দরকার।
তালেবান এখন তুরস্ককে এই দায়িত্ব সামলাতে অনুরোধ করেছে। এরদোয়ান এখনো পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলেছেন, তালেবান নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছে। কিন্তু তারা কীভাবে নিশ্চিত করবে যে, বিমানবন্দরে আবার আক্রমণ হবে না, রক্তাক্ত হবে না বিমানবন্দর?
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো