ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাপের বিষেই করোনা মোকাবেলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১১:৪৩

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী এক আবিষ্কারের তথ্য সামনে আনলেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তারা দেখেছেন, ওই অঞ্চলের এক ধরনের সাপের বিষে এমন একটি বিশেষ উপাদান রয়েছে, যা করোনা ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাপকভাবে কমাতে সক্ষম। ফলে আশা করা হচ্ছে, করোনা নির্মূলের লড়াইয়ে এটি বিশ্বকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। খবর রয়টার্সের।

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘মোলকিউলস’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, জারারাকুসু পিট ভাইপার সাপের বিষে একধরনের অণু রয়েছে, যা বানরের দেহে করোনাভাইরাসের বংশবৃদ্ধির ক্ষমতা ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে। গবেষণা প্রতিবেদনটির অন্যতম লেখক ও ইউনিভার্সিটি অব সাও পাওলোর অধ্যাপক রাফায়েল গুইদো বলেন, আমরা দেখাতে পেরেছি যে, সাপের বিষের এ উপাদানটি ভাইরাসের অতিগুরুত্বপূর্ণ একটি প্রোটিনকে বাধা দিতে সক্ষম।

সেই বিশেষ উপাদান বা অণুর নাম পেপটাইড। এটি মূলত অ্যামাইনো এসিডের একটি ক্ষুদ্র শৃঙ্খল, যা অন্য কোষগুলোর ক্ষতি না করেই পিএলপ্রো নামে করোনাভাইরাসের একটি এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। এই এনজাইমটি করোনার বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য আগে থেকেই পরিচিত পেপটাইড। আর এটি গবেষণাগারেই তৈরি করা যায়। ফলে পেপটাইড পাওয়ার জন্য সাপ শিকার বা চাষের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন অধ্যাপক গুইদো।

গবেষকরা এবার পেপটাইডের বিভিন্ন ডোজের কার্যকারিতা এবং এটি জীবকোষে করোনাভাইরাসের প্রবেশ সরাসরি ঠেকিয়ে দিতে পারে কি না তা পরীক্ষা করবেন। মানবদেহে এই উপাদানটির পরীক্ষার বিষয়ে আশাবাদী গবেষকরা, তবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তারা।

জারারাকুসু ব্রাজিলে পাওয়া অন্যতম বৃহত্তম সাপ। এটি লম্বায় ছয় ফুট পর্যন্ত হতে পারে। বিষাক্ত এই সাপটি আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়েতেও দেখা যায়।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের