ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্যারাগুয়ের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৩:১৫

ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্টিয়াগো পেনা। তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্টিয়াগো পেনা ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন।

ব্রজিলের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, বর্তমানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালের পক্ষ থেকে তার অবস্থার আপডেট জানাবে মেডিকেল টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে অ্যাম্বুলেন্সে করে সামিটের অনুষ্ঠানস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। বেশকিছু লাতিন আমেরিান মিডিয়া জানিয়েছে, তিনি বুকের ব্যাথায় ভুগছিলেন।

প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছি। তিনি অসুস্থতা হয়ে হাসপাতালে রয়েছেন। বর্তমানে তিনি ভালো আছেন। মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তিনি।

উল্লেখ্য, প্যারাগুয়ে জি-২০ জোটের সদস্য নয়। তবে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছিলেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ