পাকিস্তানে আশ্রয় নেওয়া মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না
পাকিস্তানে যেসব মার্কিন সেনা আশ্রয় নিয়েছে তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ।
পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানারকম ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শেখ রশিদ আহমাদ মঙ্গলবার সাংবাদিকদের একথা বললেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় কিছু সেনা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে যে, দেশটিতে মার্কিন সেনারা দীর্ঘ সময় অবস্থান করবে।
এ নিয়ে শেখ রশিদ আহমাদ বলেন, মার্কিন সেনারা সীমিত সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করবে। তাদের জন্য ট্রানজিট ভিসা ইস্যু করা হয়েছে যার মেয়াদ তিন সপ্তাহ থেকে এক মাস।
এর আগে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, মার্কিন সেনাদের থাকার জন্য সরকার ইসলামাবাদে হোটেল বুকিং দিচ্ছে।
তিনি দাবি করেন, জেনারেল পারভেজ মুশাররফের আমল ফিরে আসছে। ফজলুর রহমানের এই দাবি নাকচ করে দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো