ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী হোক একজন বাঙালি : দেব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১১:৫৪

ভারতের প্রধানমন্ত্রী হোক একজন বাঙালি, তা সে বিজেপির হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন কলকাতার বাংলা চলচ্চিত্রের অভিনেতা সাংসদ দীপক অধিকারী দেব।

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠক করতে দিল্লিতে গিয়ে চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, সৌমেন মহাপাত্র থেকে শুরু করে রাজধানী পৌঁছেছেন বিধায়ক জুন মালিয়া, ঘাটালের তারকা সাংসদ দেবসহ মোট ৮ তৃণমূল জনপ্রতিনিধি। তারা মঙ্গলবার বৈঠক করেন কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে। পরে বিকেলে নীতি আয়োগের (জাতীয় আয়োগ সংস্থা) সঙ্গেও বৈঠকে বসেন তৃণমূলের প্রতিনিধিরা। 

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় দেব বলেন, বাঙালি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের বন্যা সমস্যার সমাধান হওয়া খুবই কঠিন।

দেবের স্পষ্ট বক্তব্য, যদি প্রধানমন্ত্রীর চেয়ারে কোনো বাঙালি বসেন, তাহলেই ঘাটালের মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারবেন তিনি। আর তাহলেই বাস্তবায়িত হবে দীর্ঘ দিনের ঘাটাল মাস্টারপ্ল্যান। তবে বাঙালি প্রধানমন্ত্রী বলতে যে একমাত্র বিকল্প মমতা 
ব্যানার্জি, এমনটা মনে করেন না তিনি। ঘাটালের মানুষের স্বার্থে যদি বিজেপির কোনো বাঙালি মুখও প্রধানমন্ত্রী হয়, তাতেও নাকি আপত্তি নেই এই অভিনেতার।

দেব বলেন, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটালের মানুষের কষ্ট। শুধু ঘাটাল নয়, দাসপুর-কেশপুর সমেত আমার লোকসভার মধ্যে যে যে এলাকা রয়েছে সেই সব এলাকাগুলো বন্যায় খুব বেশি ভুগছে। এই বছরের মতো বন্যা গত ৩০ বছরেও হয়নি এই এলাকায়। আমি গত ৭ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছি। কিন্তু এতবার বলার পরও যখন কারোর কানে এই আওয়াজ পৌঁছায়নি। তখন থেকেই আমার মনে হয়েছিল যে একমাত্র যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী হয়, তা যদি বিজেপিরও কেউ হন, তাহলেও আপত্তি নেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

প্রীতি / প্রীতি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র