ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৭:১৪

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এ দিন বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণপত্র দিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দাওয়াত দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া। এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেত। তবে, সর্বশেষ গত ২-৩ বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে অংশ নেয়নি বলেও জানা গেছে দলটির সূত্রে।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস