চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চীন সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৬ নভেম্বর) তিনি চীন থেকে দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করেন। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান গত ৮ নভেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
T.A.S / T.A.S
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
Link Copied