ধনকুবের হওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লুটনিককে মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাম্প এক বিবৃতিতে লুটনিকের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তার (লুটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।’
বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, ‘তিনি (লুটনিক) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।’
এটা এমন একটি প্রশাসনিক পদ, যেখানে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
লুটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান। তিনি রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
T.A.S / T.A.S
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা