ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না: গাজা সফরে নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:২৪

ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাঁকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাঁদের সবাইকে ফিরিয়ে আনব।’

রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তাঁর গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।

T.A.S / T.A.S

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা