ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:২৫

ইউক্রেনের জন্য এবার অ্যান্টি-পারসনেল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে। বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে। তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাংকবিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হলো রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা।

ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। কেননা, সেগুলো ‘স্থির নয়’ এবং একটি পূর্বনির্ধারিত সময়ের পর জড় হয়ে যায়। সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ