ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সম্পর্ক কি জোড়া লাগতে চলেছে?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:৫৩

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। পড়াশোনা, গান, ছবি দেখা নিয়ে আপাতত তিনি রয়েছেন ছুটির মুডে। তারই মধ্যে সম্প্রতি হঠাৎই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তোলা একটি ছবি।

ওই ছবিটি আসলে রাহুল-প্রিয়াঙ্কা অভিনীত সুপারহিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর একটা স্থিরচিত্র। সে বড় সুখের সময়। এই সিনেমার শুটিং থেকেই শুরু হয়েছিল রাহুল-প্রিয়াঙ্কার প্রেম। সম্পর্ক গড়ে ওঠা। টলিউডের সেই সময়ের সব থেকে জনপ্রিয় জুটি। বাংলা ছবিকে বক্স অফিস হিট ফিরিয়ে দিয়েছিলেন এই জুটি এবং তাদের পরিচালক রাজ চক্রবর্তী।

‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তি পাওয়ার দুই বছরের মাথায় বিয়ে করেন রাহুল-প্রিয়াঙ্কা। বছর ঘুরতেই তাদের সংসারে আসে একমাত্র ছেলে সহজ। কিন্তু টেকেনি সে সংসার। ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সম্পর্ক যদিও ভাঙে, রয়ে যায় বন্ধুত্ব। তাই ঘরবন্দি সময়ে স্মৃতিমেদুর দুপুরে অনায়াসে সাবেক স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে রাহুল লিখলেন, ‘জুটিতে দুটিতে’।

ইনস্টাগ্রামে দেয়া রাহুলের ওই পোস্টে একের পর এক মন্তব্য করতে থাকেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘এই ছবি থেকেই আমি আপানদের ভক্ত’। আবার একজন লিখেছেন, ‘আমার ছোটবেলার প্রিয় জুটি’। কেউ কেউ আবার ছবির ক্যাপশনে ‘জুটিতে, দুটিতে’ লেখা দেখে প্রশ্নই করে বসেছেন, ‘তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে?’ যদিও এই প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেতা।

প্রসঙ্গত, রাহুল-প্রিয়াঙ্কা অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তি পায় ২০০৮ সালে। এরপর আরও তিনটি ছবিতে তারা জুটি বাঁধেন। কিন্তু প্রথম ছবির মতো সাফল্য কোনোটাতেই পাননি। প্রেম ও কাজের ব্যস্ততার মাঝেই ২০১০ সালে বিয়ে করেন রাহুল-প্রিয়াঙ্কা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালে। ডিভোর্সের পর থেকে ছেলে সহজ প্রিয়াঙ্কার সঙ্গেই থাকে।

প্রীতি / জামান

পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী