ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১:১

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী  শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

লিন্ডা ট্রাম্পের ট্রানজিশন টিমের (ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক দল) কো–চেয়ার এছাড়া ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাঁদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাবেন তিনি।

‘ইউনিভার্সাল স্কুল চয়েস’–এর ধারণাটি হলো– আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবারকে সমান সুযোগ দেওয়া।

ট্রাম্প বলেন, শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনব এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ