ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সচিবালয়ে প্রথমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১:৫৮

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি সচিবালয়ের প্রবেশ করে। সেখানে ৬ নম্বর ভবনের সামনে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রাজনৈতিক দলের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশ সংশোধনের একটি প্রস্তাব বুধবার উপদেষ্টা পরিষদে উঠবে বলে আগের দিন জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিকে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় নিজের দাপ্তরিক কাজের পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠক সারতেন প্রধান উপদেষ্টা।

পরে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়কে তিনি নিজের দপ্তর হিসেবে ব্যবহার শুরু করেন। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকগুলো সেখানেও হতো।

এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। সচিবালয়সহ আশপাশের এলাকায় দেখা যায় কড়া নিরাপত্তা। উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সকালে সচিবালয়ে ঢুকতে পারেনি। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

T.A.S / T.A.S

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক

১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না

সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন ক‌বির

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা