ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তালেবানের সঙ্গে প্রথম বৈঠকে ভারত, উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:২৮

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া তালেবানের এক নেতার সঙ্গে কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক করেছেন ভারতের এক প্রতিনিধি। দুই পক্ষের মধ্যে হওয়া প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটা। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার কাতারে ভারতের রাষ্ট্রদূত তালেবান নেতার সঙ্গে এ বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে থাকা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে দেশটিতে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল সাক্ষাৎ করেন।

পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ট মিত্রতা থাকার কারণে সংগঠনটিকে নিয়ে ভারতের উদ্বেগ দীর্ঘদিনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষ আফগানিস্তানে থেকে যাওয়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে।

তালেবান নেতার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত দীপক মিত্তাল উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত-বিরোধী যোদ্ধারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের দেশে হামলা বাড়াতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর জবাবে ‘তালেবান মুখপাত্র আশ্বস্ত করে বলেছেন যে, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।’

গত কয়েকদিন আগে তালেবান নেতা আব্বাস স্টানেকজাই স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তালেবানরা ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায়। তবে দোহায় অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

প্রীতি / প্রীতি

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী