ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২৪ বিকাল ৫:৩৭

এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ২০২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। 

আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে আগামী ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ করা সম্ভব হতো, সেই প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের প্রায় ২০২৯ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২০২৯ কোটি রুপির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। অন্য ছয় অভিযুক্তের মধ্যে রয়েছেন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’র সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল ও দীপক মলহোত্র।

আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, শিগগিরই সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে একটি বিবৃতি জারি করা হবে।

আদানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন। সংস্থা পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। এগুলো নিছক অভিযোগ এবং কেবলমাত্র সেই হিসেবেই দেখা উচিত। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ