ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

হলিউডের ডিজনির লুকে মধুমিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:৩২

কাজ থেকে একটা ছোট্ট বিরতি। এই সময়টা অনুরাগীদের নতুন কিছু উপহার দিতে চান টলিউড নায়িকা মধুমিতা সরকার। যদিও তিনি বরাবরই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি যশের সঙ্গে জুটি বেঁধে তার ‘ও মন রে’ ছবিটি বেশ ভালোই লেগেছে দর্শকদের। এখন একটু আরাম, নিজের সঙ্গে সময় কাটানো আর সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে হাজির হওয়া।

কয়েকদিন আগে বৃষ্টি উপভোগ করতে নিজের পছন্দের রাস্তায় বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। ভিডিও-ও তুলেছিলেন! সঙ্গে ভুল স্বীকার করে বলেছিলেন, এভাবে আর কেউ যেন গাড়ি চালাতে চালাতে ভিডিও না করে। এরপর ভাইরাল হওয়া গান ‘মানিকে মাগে হিঠে’ গানের সঙ্গে লিপসিং করতেও দেখা যায় তাকে। এবার এলেন হলিউডের ডিজনি লুকে। ব্যস! এক নিমেষে মন জয় করলেন দর্শকদের।

মঙ্গলবার ঘুম থেকে উঠে নো মেকআপ লুকে নিজেকে ক্যামেরা বন্দি করতে গিয়ে দেখেন, কখন তিনি হয়ে গেছেন ডিজনির একটা চরিত্র। নিজের ভোলবদল দেখে নিজেই অবাক। কখনও হাসছেন, কখনও আবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকেই দেখছেন। মধুমিতার এই মজার ভিডিও নিমেষে ভাইরাল।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আর এভাবেই আমি প্রবেশ করলাম ডিজনির দুনিয়ায়।’ মধুমিতার এক অনুরাগী সেই পোস্টের নিচে লিখেছেন, ‘এটা অসাধারণ। আরে তোমাকে তো চিনতেই পারিনি। যেভাবেই থাক তুমি সুন্দরী, উফফ! এই পাগলামির মতো নানা কমেন্ট পড়েছে সেখানে।

একসময় টেলিভিশনের দর্শকের কাছে মধুমিতা পরিচিত ছিলেন ‘পাখি’ নামে। তবে ছক ভেঙে তাকে দেখা যায় প্রতীম ডি গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’তে। সেখানে অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার সাহসী অভিনয় নিয়ে তুমুল চর্চা হয়েছিল। এরপর মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’ ছবিতে অভিনয় করেন সৌরভ দাসের বিপরীতে।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের