ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ১:৪

শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের উত্তর অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে শীত ও গরমের কোনো তারতম্য থাকবে না। তবে সমুদ্রে ঢেউ বাড়তে পারে।

তিনি আরও জানান, এই মাসের বাকি দিনগুলোতে সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে ডিসেম্বর থেকে ভারী শীত পড়তে পারে। মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

এদিকে শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি ছিল শ্রীমঙ্গলে। ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

এমএসএম / এমএসএম

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না

সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন ক‌বির

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে

ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা