তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত : বদিউল আলম
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। সেই সঙ্গে বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার বিষয়েও সবাই একমত। কারণ তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে।
রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ড. বদিউল আলম বলেন, আজকের আলোচনা থেকে একটা বিষয় সুস্পষ্ট হলো যে, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে। বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে।
সংস্কার কমিশন প্রধান বলেন, ‘না’ ভোটের বিধানের ব্যাপারে তারা সবাই একমত। রাজনৈতিক দল ও গণতন্ত্রের ব্যাপারেও তারা একমত। রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা আশা করা যায় না।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারেও অনেক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন সুজন সম্পাদক। তিনি বলেন, সরাসরি নির্বাচনের ব্যাপারে অনেকে বলেছে এবং রাষ্ট্রপতি পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। নারীদের সরাসরি নির্বাচন এবং তাদের নির্বাচনী এলাকা থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন করার পক্ষে সবাই মতামত দিয়েছে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে। মূলত এসব বিষয়েই আলোচনা হয়েছে।
T.A.S / T.A.S
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না
সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন কবির
টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা
সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে
ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনা
দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা
বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪
বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন