ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইরানের সামরিক স্থাপনায় গত ২৬ অক্টোবর অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা রোববার (২৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন।
ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকেই হুমকি দিয়ে আসছে ইরান। এরমধ্যে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে।
ইসরায়েল দাবি করেছে, রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এর জেরে কড়া হুঁশিয়ার বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই লারিজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা জানালেন।
গতকালের সাক্ষাৎকারে লারিজানি ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করছিল।
লারিজানি বলেছেন, তারা কেন এমন করছে? এর কারণ হচ্ছে তারা ছায়াযুদ্ধকে বেছে নিয়েছে।
এ ছাড়া লারিজানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন