ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নেতানিয়াহুকে পেলেই গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১১:৪০

মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে।

আইসিসিরি মোট সদস্য রাষ্ট্র হলো ১২৪টি দেশ। যুক্তরাজ্যও এর অন্যতম সদস্য মধ্যে রয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। 

এই নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, ‘আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই সবসময় তা মেনে চলবে।’

এরআগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। কারণ, এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান।’

গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত।

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে, ‘ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুই জনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।’

T.A.S / T.A.S

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি সংলাপে রাশিয়া-ইউক্রেন

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২

মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা

ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসে অভিশংসনের মুখে হেগসেথ

তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬

এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?

ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প

আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের

নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত