ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৬:৩১

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উভয় দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন। এ সময় তারা আগামীতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনূস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী।

এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী প্রমুখ।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস