৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানের বাসায় ইইউ অন্তর্ভুক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধিরা হলেন জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্য এ্যাফেয়ার্স মিস ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন মিস লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন মি. থিজ উওদস্ট্রা।
T.A.S / T.A.S
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম