চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল
চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।
সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে। এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান সম্পর্কে বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের৷ তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রতিমুহূর্তে কাজ করেছেন তারেক রহমান। এমনকি সে সময় সমন্বয়কদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।
T.A.S / T.A.S
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি