স্বর্ণের মাছ ধরে এক রাতে কোটিপতি আট জেলে!
মাছ নয়, এ যেনো একেক খণ্ড স্বর্ণ। এসব মাছের দাম এ কথাটিই প্রমান করে। ভারতের মহারাষ্ট্রের পালঘরের কয়েক জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে অন্য মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। আর এ মাছই বদলে দিয়েছে ওই জেলেদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ রুপিতে। এক রাতেই এ জেলেরা হয়ে গেছেন কোটিপতি।
গত ২৮ আগস্ট সন্ধ্যায় মহারাষ্ট্রের হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত তারে। আট জন সহযোগীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাদের জালে জড়িয়েছে দুর্মূল্য এ মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন মাছগুলো।
ঘোল মাছ ‘সি গোল্ড’ (সমুদ্রের স্বর্ণ) নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এ মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতোসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এ মাছ।
হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এ মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ঘোল মাছ। এ কারণে এ মাছের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। সূত্র: আনন্দবাজার অনলাইন।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো