ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ১১:২৬

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্য ৭ জন সাইফুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন।

নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন জানান, গতকালের অভিযানে আটকদের মধ্যে বাকি ২০ জনকে যাচাইবাছাই করা হচ্ছে। সাইফুল হত্যায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ সদস্য আহত হওয়ায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

প্রসঙ্গত, বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় নিহত হন আইনজীবী সাইফুল।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে।

T.A.S / T.A.S

ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

সংস্কৃতি হারালে হারিয়ে যাবে আমাদের পরিচয় : ডিএসসিসি প্রশাসক

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬