লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর এবার বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তিতে পৌঁছেছে দুপক্ষ। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা থেকে এ বিরতি কার্যকর হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ভোর থেকেই এটি কার্যকর হয়েছে।
বিবিসি জানিয়েছে, চুক্তিটি বহাল থাকলে ইসরাইল ও ইরান সমর্থিত এ যোদ্ধাগোষ্ঠীর মধ্যকার এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরায়েল ব্যাপকহারে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে।
যুদ্ধবিরতির শর্তানুসারে লেবানন থেকে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হবে।
এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন