ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চীন যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ২:৪৭

চীন সরকারের আমন্ত্রণে আট দিনের সফরে চীনে যাচ্ছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা। বুধবার (২৭ নভেম্বর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেতারা চীনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এবারই প্রথম ইসলামী দলের শীর্ষ নেতারা চীন সফরে যাচ্ছেন। যে সব ইসলামী দলের শীর্ষ নেতারা চীন যাবেন তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন। চীনের জিনজিয়াং প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সফর করবেন এবং দেশটির শীর্ষ কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস