ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কীসের ইঙ্গিত দিলেন অপূর্বর প্রাক্তন স্ত্রী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৫:৫৬

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত‌্য জীবনের ইতি টানেন তারা। এরপর দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব‌্যাখ‌্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। এমনকি তাদেরকে কখনো কাদা ছোড়াছুড়ি করতেও দেখা যায়নি!

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে অপূর্ব জানান, আবারো বিয়ে করতে যাচ্ছেন তিনি। এরই মধ‌্যে বাগদান সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে। বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে অপূর্বর প্রাক্তন স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট‌্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন—‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’ এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ‌্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ‌্য—‘এটি অপূর্বকে উদ্দেশ‌্য করেই লিখেছেন নাজিয়া।’

এই স্ট‌্যাটাসে নাজিয়া বলেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো’। যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ‌্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। নাজিয়া স্ট‌্যাটাসটি দেওয়ার ৪০ মিনিটের মধ‌্যে রিঅ‌্যাক্ট পড়েছে প্রায় ৮ হাজার। তাতে মন্তব‌্য করেছেন প্রায় চার শত। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ